ফাইল শেয়ারিং সাইটের ফাইল খুঁজুন

বিভিন্ন ফাইল সংগ্রহের জন্য আমরা ফাইল ভাগাভাগি বা শেয়ারিং সাইটের সাহায্য নিয়ে থাকি। কিন্তু ফাইল শেয়ারিং সাইটগুলোতে ফাইল খুঁজে বের করার জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকে না। যার ফলে ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক সময় কাঙ্ক্ষিত ফাইল খুঁজে বের করা যায় না। তবে বিকল্প উপায়ে অন্যান্য কিছু সাইট থেকে এই সুবিধা পাওয়া যেতে পারে। এ রকম কিছু সাইটের ঠিকানা দেওয়া হলো—

মিডিয়াফায়ারট্রেন্ড: জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট www.mediafire.com-এর যেকোনো ফাইল আপনি এই সাইট থেকে খুঁজে বের করতে পারবেন। মিডিয়াফায়ারের সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহূত এই সাইটটির ঠিকানা- www.mediafire.com

হটফাইল:জনপ্রিয় ফাইল শেয়ারিং সাইট www.hotfile.com-এর ফাইল খুঁজে বের করতে পারবেন www.hotfile123.com ঠিকানার সাইটে গিয়ে ।

একের ভিতর তিন: www.rapidshare.com, www.hotfile.com ও www.megaupload.com তিনটি ফাইল শেয়ারিং সাইটের সার্চ ইঞ্জিন হিসেবে www.filecrop.com ঠিকানার সাইটটিকে ব্যবহার করা যাবে।


ওয়ার্ডে স্মার্ট আর্টের ব্যবহার

অফিস-২০০৭-এ স্মার্ট আর্টের মাধ্যমে বিভিন্ন ধরনের চিত্র, লেখচিত্র বা গ্রাফ ও বৃত্ত আঁকা বা যুক্ত করা যায়। সেটা রঙিন করে তুলে ত্রিমাত্রিক লেখাসহ ব্যবহার করাও যাবে।

দরকার অনুযায়ী স্মার্ট আর্টের মাধ্যমে যেকোনো প্রতিবেদন তৈরি করে সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এ জন্য প্রথমে ওয়ার্ড ফাইল খুলুন। এবার Insert মেনুতে ক্লিক করে বিবিধ সাবমেনু থেকে SmartArt নিন। Choose a SmartArt Graphic নামে ডায়ালগ বক্স খুলবে।

এখানে একটি তালিকায় Cycle, Matrix, Pyramid ইত্যাদি স্মার্ট আর্ট গ্রাফিক অপশন দেওয়া আছে। সবগুলোই আপনি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন।

ধরুন, আমরা Cycle-এ ক্লিক করে বিভিন্ন সাব-সাইকেল থেকে Radial Cycle নির্বাচন করে Ok করলে স্বয়ংক্রিয়ভাবে রেডিয়াল সাইকেল ফাইলে যুক্ত হবে। এরপর দেখবেন Create Graphic, Layouts, SmartArt Style নামে অসংখ্য SmartArt Style আছে যেগুলোর মাধ্যমে প্রয়োজনীয় বিভিন্ন রকমের ডিজাইন করা যাবে।

তারপর আমরা দেখতে পাব সংযুক্ত টি Flowchart Connector (Shape) গ্রাফ বা লেখচিত্র আকারে একটি রেডিয়াল সাইকেল গ্রাফ দেখা যাচ্ছে।

গ্রাফের প্রত্যেকটি ঘরে (Shape) ক্লিক করে প্রয়োজনীয় টেক্সট টাইপ করা যাবে। রেডিয়াল সাইকেলটির বিভিন্ন ধরনের আকৃতি আছে যা আপনি অনায়াসেই স্মার্ট আর্ট স্টাইলে গিয়ে পরিবর্তন করতে পারবেন এবং রেডিয়াল সাইকেলটির লেখাসহ বিভিন্ন রং দিয়ে সাজানোর জন্য Change Colors-এ ক্লিক করে অসংখ্য রং থেকে আপনার পছন্দের রং নিয়ে সাজাতে পারেন।

তারপর Text Pane -এ ক্লিক করলে গ্রাফের সবগুলো টেক্সট ক্রমান্বয়ে আলাদা বক্স আকারে প্রদর্শিত হবে। আবার Add Shape-এ ক্লিক করে গ্রাফের শেপ বাড়াতে পারবেন এবং নতুন লেখা যুক্ত করতে পারবেন।


ওয়ার্ডে শেপসের ব্যবহার

মাইক্রোসফট অফিস-২০০৭ সফটওয়্যারে শেপসের (Shapes) মাধ্যমে বিভিন্ন রকমের নকশার কাজ সহজেই করা যায়। এটি দিয়ে বিভিন্ন ধরনের ছবি আঁকা যায় এবং রংবেরঙে সাজিয়ে ত্রিমাত্রিক আবহও দেওয়া যায়। যদি দরকার পড়ে তবে যেকোনো ছবিও এই শেপসের মাধ্যমে যুক্ত করে দৃষ্টিনন্দন করে তোলা যায়।

শেপস ব্যবহার করতে প্রথমে ওয়ার্ডের ফাইল খুলুন। এবার Insert-এ ক্লিক করলে সাবমেনু থেকে Shapes-এ ক্লিক করলে Basic Shapes, Flowchart, Stars and Banners নামে অসংখ্য শেপস আছে, যেগুলোর মাধ্যমে প্রয়োজনীয় বিভিন্ন রকমের ডিজাইন করা যাবে। উদাহরণস্বরূপ এবার Shapes থেকে Stars and Banners-এর 32-Point Star-এ ক্লিক করে খালি জায়গায় আঁকুন। দেখুন একটি তারা হয়েছে। এবার নির্বাচন করে Shapes Style, Shadow Effect, 3D Effect ব্যবহার করে বিভিন্নভাবে সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন।

আবার Shapesটি নির্বাচন করে ডান ক্লিক করে Format AutoShape-এ ক্লিক করলে যে ডায়ালগ বক্স খুলবে, এখান থেকে Fill Effects… এ ক্লিক করলে Gradient, Textures, Pictures ইত্যাদি অপশন আছে, যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের রং ব্যবহার করতে পারবেন এবং Pictures অপশনটি ব্যবহার করে যেকোনো ছবি বা ইমেজকে Shapes-এ সংযুক্ত করে বিভিন্নভাবে সাজাতে পারবেন। আবার এই ছবির ওপরে যেকোনো লেখাও যুক্ত করে বিভিন্ন আকৃতিতে সাজাতে পারবেন।